সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

বিকাশরঞ্জনের বাড়িতে বোতল ছুরে হামলা, সিসিটিভি ফুটেজ ঘিরে তদন্ত

0
F

ভোররাতে সিপিআই(এম) নেতা ও প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। আইনজীবী বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, মদের বোতল ছুড়ে ভেঙে দেওয়া হল কাচ, অভিযোগ গালিগালাজেরও। আজ, ৮ অক্টোবর ভোরে দক্ষিণ কলকাতায় আইনজীবী ও প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁর দাবি। হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত নয়।

বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ মুখ কাপড়ে ঢেকে এবং মোটরবাইকের নম্বর প্লেট আড়াল করে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে আসে। এরপর মদের বোতল ছুড়ে বাড়ির একাধিক জানালার কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙা বোতলের টুকরো ছড়িয়ে পড়ে বাড়ির সামনের রাস্তাতেও।

বৃহস্পতিবার ভোর প্রায় পাঁচটা নাগাদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবন লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গামছায় মুখ ঢেকে বাইকে চেপে আসছেন। বিকাশের বাড়ির সামনে বাইক রেখে একটি ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বার করে ছুড়ে যাচ্ছেন তিনি।

বিকাশ জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালান। প্রথমে একজন ব্যক্তি বাইকে করে এসে বাড়ির কাচের জানলা লক্ষ্য করে ব্যাগ থেকে একের পর এক মদের বোতল বের করে ছুড়তে থাকেন। পিছনে আরও কয়েকজন ছিলেন। হামলার সময় বিকাশের উদ্দেশে দুষ্কৃতীরা অশ্রাব্য গালিগালাজ দেন বলে অভিযোগ। এই হামলা থেকে তাঁর বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন বিকাশ।

বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও হামলার ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গামছায় মুখ ঢেকে বাইকে চেপে আসছেন। বিকাশের বাড়ির সামনে বাইক রেখে একটি ব্যাগ থেকে একের পর এক কাচের বোতল বার করে ছুড়ে যাচ্ছেন তিনি। গালিগালাজের পাশাপাশি বিকাশের নাম করে ‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত’ বলেও হুমকি দিয়ে যান ওই ব্যক্তি। ফুটেজে হুমকির এই অডিয়ো রেকর্ড হয়েছে। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি চ্যানেল ২৪/৭।

বিকাশ জানিয়েছেন, হামলার পর বাড়িতে পুলিশ গিয়েছিল। কী ভাবে, কখন হামলা চালানো হয়, তা পুলিশকে জানিয়েছেন তিনি। এর বাইরে যা করণীয়, তা তিনি করবেন বলে জানিয়েছেন বিকাশ। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে যে হামলাকারীকে দেখা গেছে তার পরিচয় এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *