সময় লোড হচ্ছে…
আজকের পাঠক 1
মোট ভিজিটর 167

লোকের বাড়িতে কাজ, এখন সে পুলিশ

0
F

একদিন বাবার সঙ্গে লোকের বাড়িতে কাজ, আজ অমিতের গায়ে উঠবে পুলিশের ইউনিফর্ম। চোপড়া ব্লকের কচনাডাঙ্গির অমিত রায়ের গল্পটা শুধু চাকরি পাওয়ার গল্প নয়, এটি দীর্ঘদিনের কষ্ট আর স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকার গল্প।

অমিতের বাবা অসিত রায় লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। অভাবের সেই দিনগুলোতে ছেলেও বাবার কষ্টের সঙ্গী হয়েছেন। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে লোকের বাড়িতে কাজ করতে গিয়েছেন অমিত। অন্যের বাড়িতে কাজ করার সময় হয়তো চোখের সামনে ছিল সংসারের অভাব, কিন্তু মনের মধ্যে ছিল নিজের ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন।

কতটা কষ্ট, কতটা পরিশ্রম আর কত রাত জেগে প্রস্তুতি—সেই হিসেব হয়তো অমিত ছাড়া আর কেউ জানেন না। অবশেষে সেই লড়াইয়ের ফল মিলেছে। WBP কনস্টেবল পদে অমিতের সাফল্যের খবর পৌঁছতেই আনন্দে কেঁদে ফেলেন তাঁর মা। সেই কান্নায় ছিল শুধু আনন্দ নয়, ছিল ছেলের লড়াইয়ের প্রতিটি দিনের স্মৃতি। যে ছেলে একদিন বাবার সঙ্গে অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছিল, আজ সেই ছেলেই পুলিশের ইউনিফর্ম পরার স্বপ্ন পূরণ হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *