Work From Home: সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজ, প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির সরকারি অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’

0

<p><strong>দিল্লি:</strong> জ্বালানি বাঁচাতে ও সরকারের বিদেশি মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ করার কথা ঘোষণা করলে দিল্লির সরকার। কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিসাব করে খরচ করার কথা…

Work From Home: সপ্তাহে ২ দিন বাড়ি থেকে কাজ, প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির সরকারি অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম'

Channel 24×7 ডিজিটাল ডেস্ক: দিল্লি: জ্বালানি বাঁচাতে ও সরকারের বিদেশি মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমাতে একাধিক পদক্ষেপ করার কথা ঘোষণা করলে দিল্লির সরকার।

কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিসাব করে খরচ করার কথা বলেন ও জ্বালানি সাশ্রয়ের কথা বলেন।

আর সেই আহ্বানের পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার।

নতুন এই সিদ্ধান্তে দিল্লির সব সরকারি কর্মীকে সপ্তাহে ২ দিন করে বাড়ি থেকে কাজ করতে হবে।       
আরও পড়ুন: পেট্রোল বা ডিজেল বাঁচাতে আহ্বান জানিয়েছেন মোদি, এই গাড়ি কিনলে হতে পারে জ্বালানি সাশ্রয়
সরকার ইতিমধ্যেই জানিয়েছে সরকারি দফতরের ৫০ শতাংশ বৈঠক এখন অনলাইনেই করা হবে।

এর ফলে যাতায়াত কমবে ও জ্বালানি খরচও কমবে বলেই মনে করছে সরকার।

এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।

Source feed: Original update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *