Imam Purohit Bhata: ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ! কী প্রতিক্রিয়া পুরোহিত-মোয়াজ্জেমদের?

0

<p><strong>কলকাতা:</strong> রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল, তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা…

Imam Purohit Bhata: ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ! কী প্রতিক্রিয়া পুরোহিত-মোয়াজ্জেমদের?

Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কলকাতা: রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল, তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে।

অর্থাৎ পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।        
সোমবার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ।

এই মাস চলবে।পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।' 
এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক ৩ হাজার টাকা করে।

পুরোহিত ও মোয়াজ্জেমরা দেড় হাজার টাকা করে ভাতা পেতেন।

এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।

Source feed: Original update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *