LSG vs KKR Playing XI: লখনউয়ের বিরুদ্ধে অভিষেক হচ্ছে পাথিরানার? ১৮ কোটির পেসারকে নিয়ে কেকেআরের সিদ্ধান্ত চমকে দিল

0
image

Matheesha Pathirana: গত রবিবার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে কলকাতায় এসে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন পাথিরানা। সোমবার ইডেনের নেটে বলও করেন।

KKR)। মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) পেতে সর্বস্ব উজাড় করে ঝাঁপিয়েছিল কেকেআর। তাঁকে দলে পাওয়ার পর মনে করা হয়েছিল, ডেথ ওভারে তিনিই হতে পারেন নাইটদের সেরা অস্ত্র। পাথিরানার বিষাক্ত ইয়র্কার ডেথ ওভারে কেকেআরের সম্পদ হতে পারে বলেই মনে করেছিল নাইটদের থিঙ্ক ট্যাঙ্কও।

অথচ চোটের জন্য শ্রীলঙ্কার ফাস্টবোলার চোটে কাবু হয়ে পড়েছিলেন। কেকেআর জার্সিতে তাঁর অভিষেকই হয়নি। টি-২০ বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন পাথিরানা। শ্রীলঙ্কাতেই তাঁর রিহ্যাব চলছিল। পাথিরানাকে না পাওয়ায় কপাল চাপড়াচ্ছিলেন কেকেআরের ভক্ত-সমর্থকেরা।।

ছবিটা পাল্টানোর সুযোগ ছিল রবিবার। যেদিন লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী একানা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর। গত রবিবার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে কলকাতায় এসে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন পাথিরানা। সোমবার ইডেনের নেটে বলও করেন। দলের সঙ্গেই লখনউ উড়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার ফাস্টবোলার। মনে করা হয়েছিল, রবিবার নাইট জার্সিতে অভিষেক হবে তাঁর।

কিন্তু টসের পরই অজিঙ্ক রাহানে যা বললেন, শুনে চমকে উঠলেন অনেকে। জানালেন, তাঁরা দল অপরিবর্তিত রেখেই নামছেন। যার অর্থ, কেকেআর খেলাচ্ছে না ১৮ কোটি টাকার পেসারকে!

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। অর্থাৎ, কেকেআর প্রথমে ব্যাটিং করবে। যা জানার পর অনেকে ভেবেছিলেন, তাহলে নিশ্চয়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে পাথিরানাকে। দ্বিতীয়ার্ধে বোলিং করার সময় নিশ্চয়ই নামানো হবে শ্রীলঙ্কার ফাস্টবোলারকে।

কিন্তু চমক কেকেআরের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও। সেখানেও নেই পাথিরানার নাম। একাদশে চার বিদেশি – টিম সেইফার্ট, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল ও সুনীল নারাইন। যে কারণে ইমপ্যাক্ট হিসাবেও পাথিরানাকে খেলানোর জায়গা নেই।

টসের পর রাহানে বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। যাতে ব্যাটাররা খোলা মনে খেলতে পারে। আমাদের বোলিং বিভাগও সংঘবদ্ধ। তবে আমাদের দ্রুত পরিবেশ বুঝতে হবে আর মানিয়ে নিতে হবে। প্রথমে ব্যাটিং করি বা বোলিং, পাওয়ার প্লে-তে গুরুত্বপূর্ণ সময়গুলো এগিয়ে থাকা গুরুত্বপূর্ণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *