CSK vs GT: সাইয়ের অর্ধশতরান, চেন্নাইকে তাঁদেরই ঘরের মাঠে হারাল গুজরাত

0
image

IPL 2026: প্রথমে ব্য়াটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৭ রান তুলে নিয়েছিল সিএসকে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ বল বাকি থাকতেই জিতে যায় গুজরাত।

ঘরের মাঠে আরও একটা হার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। গুজরাত টাইটান্স (Gujrat Titans) সিএসকের বিরুদ্ধে আট উইকেটে জয় ছিনিয়ে নিল। প্রথমে ব্য়াটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৭ রান তুলে নিয়েছিল সিএসকে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত টাইটান্স। অর্ধশতরানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেন সাই সুদর্শন।

গুজরাত টাইটান্স টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমেছিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমন গিল। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনে নেমে এদিন রান পাননি সঞ্জু স্য়ামসন। তাঁর সঙ্গে ওপেনে নেমেছিলেন ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডও। স্যামসন হলুদ জার্সিতে ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন চলতি আইপিএলেই। আর সেই দুটো ম্য়াচই চেন্নাই জিতে গিয়েছে। এদিন মাত্র ১১ রান করে প্যাভিলিয়ন ফেরেন স্যামসন। স্যামসন ফিরতেই কোথাও যেন চাপ বেড়ে যায় সিএসকের। সেই চাপ কাটিয়ে বড় রান আর বোর্ডে তুলতে পারেনি সিএসকে শিবির। দ্রুত উরভিল পটেল ও সরফরাজ খানও ফিরে যান। তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে শিবির।

রুতুরাজ গায়কোয়াড অর্ধশতরানের ইনিংস খেলেন। ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন এদিন তিনি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লোয়ার অর্ডারে শিবম দুবে ১৭ বলে ২২ রান করেছেন। তিনটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। যদিও আর কেউই সেভাবে রান পাননি। কার্তিক শর্মা ৯ বলে ১৫ রান করেন। শেষ পর্যন্ত ১৫৭-র বেশি আর বোর্ডে তোলা সম্ভব হয়নি।

জবাবে রান তাড়া করতে নেমে সাই ও শুভমন মিলে প্রথম উইকেটে জুটি বেঁঁধে ৫৮ রান বোর্ডে তোলেন। গুজরাত ক্যাপ্টেন। নিজের ২৩ বলে ৩৩ রানের ইনিংসে ১টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান। গিল ফিরে গেলে জস বাটলারকে সঙ্গে নিয়ে সাই সুদর্শন দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন। এদিন বাঁহাতি এই তরুণ ওপেনার ছিলেন বিধ্বংসী মেজাজে। ৪৬ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। তিনি আউট হলেও বাটলার ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ইংরেজ তারকা। সুন্দর ১ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *