Suvendu Adhikari PA Murder: চন্দ্রনাথ খুনে পুলিশের হাতে বড় ক্লু ! টোলপ্লাজায় UPI পেমেন্টের সূত্র ধরে কী খুঁজছেন তদন্তকারীরা
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে এবার নতুন তথ্য পুলিশের হাতে।
টোলপ্লাজার সূত্র ধরে চন্দ্রনাথ রথ খুনে অভিযুক্তদের খোঁজে নেমেছেন তদন্তকারীরা।
এর আগেই জানা গিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনের আগে মাঝরাস্তায় তাঁর গাড়ি আটকেছিল একটি সিলভার রঙের নিসান মাইক্রা গাড়ি।
এবার জানা গিয়েছে, ওই গাড়িটি চন্দ্রনাথকে খুন করার আগে বালি টোলপ্লাজা পেরিয়েছিল এবং সেই সময় ইউপিআই পেমেন্ট করা হয়েছিল।
কারা এই পেমেন্ট করেছিল, কাকে করেছিল, কী জন্য পেমেন্ট করা হয়েছিল – এইসব ইউপিআই পেমেন্টের সূত্র ধরে চন্দ্রনাথ রথ খুনের অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update