Disaster Alert System: হঠাৎ কেঁপে উঠল ফোন, সাইরেন বাজল মোবাইলে? Extremely Severe Alerts পেলেন? জরুরি বার্তা পাঠাল কেন্দ্র
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি: দুর্যোগ হোক বা বিপর্যয়, জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক করবে সরকারই।
অবশেষে ভারতে চালু হল ডিজাস্টার ইনফর্মেশন সিস্টেম বা বিপর্যয় সতর্কতা ব্যবস্থা।
এর মাধ্যমে সরাসরি নাগরিকদের ফোনে সতর্কবার্তা পৌঁছে যাবে।
শনিবার সকাল ১১টা বেজে ৪২ মিনিটে এই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা ঘটল।
পরীক্ষামূলক ভাবেই প্রথম সতর্কবার্তাটি পাঠানো হয়েছে লক্ষ লক্ষ নাগরিকের ফোনে।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update