Annapurna Bhander Scheme:’অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে থেকে চালু হচ্ছে এই প্রকল্প ? পাবেন কত টাকা ?
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বন্ধ হবে না কোনও চালু সামাজিক প্রকল্প।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পয়লা জুন থেকে কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, বড় ঘোষণা রাজ্য সরকারের।
[yt]https://youtu.be/AMRsMNI9KIc?si=RgIlSHx9Z0x6rwRt[/yt]
আরও পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি স্থগিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কী প্রশ্ন সুপ্রিম কোর্টের ?
"ধর্মাবতার, আমাদের এখন খারাপ দিন এসেছে.."
প্রচারের সময় বলা হয়েছিল, প্রচারে যাযা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার এক এক করে সেই প্রতিশ্রুতি পূরণের পথে রাজ্য সরকার।
যে অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হয়েছিল, একেবারে লক্ষ্মীর ভাণ্ডারে যা পূর্বতন সরকার দিয়েছে, তার দ্বিগুন করা হবে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার সেই প্রতিশ্রুতিই পালনের পথে রাজ্যের বিজেপি সরকার।
১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update