CM Suvendu Adhikari: আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কলকাতা: প্রথম মন্ত্রিসভার বৈঠক ।
সোমবার নবান্নে সেই বৈঠকেই একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হল ।
বৈঠক শেষ হতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।
চালু কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর করা হবে, আজ থেকেই রাজ্যে কার্যকর হচ্ছে আয়ুষ্মান ভারত, এরকম একাধিক বড় ঘোষণা করেন নতুন মুখ্যমন্ত্রী ।
তারপরই তিনি বলেন, 'আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে ।' শুভেন্দু এ-ও জানান যে, কেন্দ্র থেকে বারবার বলার পরেও জনগণনার কাজ ফেলে রাখা হয়েছিল ।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update