ভোটের ঠিক আগের দিন NIA এর ৪ সদস্যের দল ভাটপাড়া এবং জগদ্দল
বিধানসভা ভোটের ঠিক আগের দিন NIA এর ৪ সদস্যের দল ভাটপাড়া এবং জগদ্দলে। বিধানসভা ভোটের ঠিক আগের দিন এনআইএ তদন্তকারী দল ভাটপাড়ায়। মূলত গত ২৬শে এপ্রিল জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। চলে বোমা ও গুলি। সেই ঘটনায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হয়। সেই ঘটনার তদন্তভার যায় NIA এর হাতে।আর সেই ঘটনার তদন্ত করতে করতে আজ জগদ্দল থানা এবং ভাটপাড়া থানায় আসে এন আই এ চার সদস্যের দল।