TMC vs BJP: ব্যবসায়ীর বাড়িতে ED তল্লাশি, ‘শ্রেয়া পান্ডের হাজব্যান্ড’, বলছেন বিজেপি-র তাপস রায়, জোর তরজা

0
image

দ্বিতীয় দফায় ভোটের আগে কলকাতায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। সোনা পাপ্পুর মামলায় শহরে দুই ব্যবসায়ীর ঠিকানায় কেন্দ্রীয় তদন্তকারীরা। আনন্দপুরে ব্যবসায়ী কল্যাণ শুক্লার ঠিকানায় ইডি-র হানাকে ঘিরে জোর তরজা শুরু হল। বিজেপি-র মানিকতলার প্রার্থী তাপস রায়ের দাবি, কল্যাণের সঙ্গে সম্পর্ক রয়েছে মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডের। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। শ্রেয়া এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিষয়টি নিয়ে। (Shrreya Pande News)

রবিবার আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। আনন্দপুরে কল্যাণ শুক্লা এবং আলিপুরে সঞ্জয় কানোরিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। ধৃত ব্য়বসায়ী জয় কামদারের হোয়াটসঅ্যাপ ধরেই এই তল্লাশি অভিযান বলে ইডি-সূত্রে খবর। এদিন সকালে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আনন্দপুরের আরবানা আবাসনে পৌঁছে যান তদন্তকারীরা। সেখানে ৩ নম্বর টাওয়ারের ১০২ নম্বর ফ্ল্যাটে কল্যাণ থাকেন। সেখানে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। নিরাপত্তায় ছিল কেন্দ্রীয় বাহিনী। (TMC vs BJP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *