নির্বাচন কমিশনের নজরে শহরের বহুতলের ভোটারদের নিরাপত্তা, দ্বিতীয় দফায় নজরদারি আরও আঁটোসাঁটো

0
image

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা:
দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল নির্বাচন কমিশন।ভোটে নজরদারি বাড়াতে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফার কিছু বিক্ষিপ্ত অশান্তির পর এবার কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন।বিশেষ করে নজর রাখা হচ্ছে শহরের বহুতল আবাসনগুলিতে। অভিযোগ রয়েছে, অনেক সময় ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হয়। সেই কারণে প্রয়োজন অনুযায়ী বহুতলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।যেসব বহুতলে আলাদা বুথ নেই, সেখানেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয়েছে।এদিকে কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলির লাইভ ফিড সরাসরি যুক্ত থাকবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং জেলা কন্ট্রোলরুমে।যাতে ভোট চলাকালীন কোনও অশান্তি ঘটলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *