TMC: পানিহাটির প্রাক্তন বিধায়ক নন, নব্য তৃণমূলে কোন নির্মল ঘোষ? যোগদান বিতর্কের পর মুখ খুললেন ঋতব্রত

0
image

কলকাতা: নির্মল-অস্বস্তি কাটাতে আসরে এবার খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ যোগ দিচ্ছেন নব্য তৃণমূল শিবিরে, এই নিয়েই গতকাল, রবিবার থেকেই আলোচনা রাজ্যজুড়ে৷ তবে, ঋতব্রত খোদ জানালেন, বিদ্রোহী শিবিরে এক নির্মল ঘোষ যোগ দিচ্ছেন বটে, তবে তিনি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ নন৷ আসল গণ্ডগোল শুরু হয় নাম বিভ্রাট থেকে৷

শনিবার বৈঠক মিটে যাওয়ার পরেই, ঋতব্রত সাফ জানালেন, ‘‘পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাঁকে তো মিটিংয়ে আমরা কেউ ডাকিনি। আমাদের পরিকল্পনায় তিনি নেই। বৈঠকে ডাকার প্রশ্নও নেই।’’ তাহলে কোন নির্মল ঘোষ দিচ্ছেন ঋতপন্থী তৃণমূলে? নির্মল নিয়ে নাম বিভ্রাটও খোলসা করলেন ঋতব্রতই। তিনি বলেন, ‘‘যে নির্মল ঘোষ আমাদের কমিটিতে জায়গা পেয়েছেন, তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ।’’

প্রসঙ্গত, শনিবার ঋতব্রত তৃণমূল’-এর বৈঠকে হঠাৎ দেখা যায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে৷ বৈঠক চলাকালীন আচমকাই সেখানে উপস্থিত হন তিনি৷ এরপরেই তাঁর শিবির বদলের জল্পনা বাড়তে থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *