West Bengal Assembly Speaker : বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু, সর্বসম্মতিক্রমে নির্বাচনের জন্য সদস্যদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী
<p><strong>কলকাতা :</strong> বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু। অধ্যক্ষ হিসাবে তাঁরে নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী <a title="শুভেন্দু অধিকারী" href="https://bengali.abplive.com/topic/suvendu-adhikari" data-type="interlinkingkeywords">শুভেন্দু অধিকারী</a>। নতুন স্পিকারকে স্বাগত জানালেন প্রোটেম স্পিকার। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়ায়…
Channel 24×7 ডিজিটাল ডেস্ক: কলকাতা : বিধানসভার অধ্যক্ষ হলেন রথীন্দ্র বসু।
অধ্যক্ষ হিসাবে তাঁরে নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নতুন স্পিকারকে স্বাগত জানালেন প্রোটেম স্পিকার।
সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হওয়ায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, "বিরোধীপক্ষের বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি এই ঐতিহাসিক বিধানসভার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যকে এবং প্রধান বিরোধী দল-সহ অন্যান্য বিরোধী দলকেও যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে এই স্পিকারকে নির্বাচিত করেছেন।"
এর আগে বিধানসভায় স্পিকার পদে মনোনয়ন জমা দেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।
এই প্রতিবেদনটি Channel 24×7 newsroom workflow-এর মাধ্যমে সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।
Source feed: Original update